AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fifa World Cup

Fifa World Cup

বিশ্বকাপ ফুটবল এলেই মেতে ওঠে গোটা বিশ্বের ফুটবল সমর্থকেরা। ব্রাজিল থেকে বারুইপুর, কসবা থেকে ক্যালিফোর্নিয়া – রাত জেগে ফুটবল ম্যাচ দেখেন সমর্থকেরা। বিশ্বের সবথেকে বড় ও জনপ্রিয় টুর্নামেন্ট, যা ১৯৩০ সালে শুরু হয়ে প্রতি চার বছর অন্তর হয়। মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতো তখন গুরুত্বপূর্ণ হয়ে যায় ব্রাজিল বা আর্জেন্টিনার ম্যাচ। বিশ্বকাপ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। গত বছর অর্থাৎ ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

Read More

DR Congo Yoane Wissa: অ্যাসিডে আক্রান্ত থেকে পর্তুগালের বিরুদ্ধে গোল, উইসার কাহিনী শুনে চোখে জল আসবে আপনারও!

Yoane Wissa: ২০২১ সালে ফরাসি ক্লাব লরিয়েন্ট থেকে ব্রেন্টফোর্ডে সই করেছিলেন উইসা। সেটা তাঁর জীবনের স্বপ্নপূরণের বছর কারণ প্রথমবার ইপিএলের ক্লাবে খেলার সুযোগ পেয়েছিলেন উইসা। এবছরেই ঘটল দুর্ঘটনা। স্বপ্নপূরণের বছরেই কোনওরকমে মৃত্যুমুখ থেকে ফিরে এলেন তিনি।

Cristiano Ronaldo: ৪১-এর রোনাল্ডো কি দলের বোঝা? বিশ্বকাপের মাঝেই বিতর্ক চরমে!

CR7: দেশের প্রাক্তন ফুটবল তারকা আন্তোনিও সিমোয়েসের মতে, রোনাল্ডো দলের সাফল্যের থেকে নিজের খেলাকে বেশি গুরুত্ব দেন। তাঁর এই মন্তব্যের ফলেই বিতর্ক দেশজুড়ে। আবার দলের কোচ রবার্তো মার্টিনেজের মতে,"গত ৩১ ম্যাচে রোনাল্ডো দেশের জার্সিতে মোট ২৫ গোল করেছেন। তাই তিনি বর্তমান পারফরম্যান্সের জন্য রয়েছেন পর্তুগাল দলে", মত কোচের।

World Cup Highlights, ENG vs CRO : ৬ গোলের দুর্দান্ত থ্রিলার, ট্র্যাজিক নায়ক হয়ে থেকে গেলেন ক্রোট কিপার লিভাকোভিচ!

Dominik Livakovic: যাঁর প্রশংসা করতেই হবে, তিনি ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। একাই প্রায় ৮ খানা সেভ করেছেন লিভাকোভিচ, যার মধ্যে দ্বির্তীয়ার্ধেই ৪টি সেভ আছে তাঁর। আজ তিনি না থাকলে আরও লজ্জার মুখে পড়তে হত ২০১৮ সালের বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে।

World Cup Results, POR vs DRC: বাজে খেলার খেসারত, রোনাল্ডোর পর্তুগালকে রুখে ইতিহাস কঙ্গোর!

DR Congo : কঙ্গোর গোলদাতা উইসার নিজের জীবন কোনও রূপকথার থেকে কম নয়। ২০২১ সালে ব্রেন্টফোর্ড ক্লাবে খেলাকালীন তাঁর বাড়িতে ঢুকে তাঁর উপর অ্যাসিড হামলা করেন এক মহিলা। ৬ মাসের জন্য দৃষ্টি চলে গিয়েছিল তাঁর। আদালতে উইসার দেওয়া বয়ানের মাধ্যমে ১৮ বছরের জন্য দোষী সাব্যস্ত হন আক্রান্তকারী মহিলা।

FIFA World Cup 2026: শেষবার বিশ্বমঞ্চে দুই নায়ক, মেসি না রোনাল্ডো – বিশ্বকাপে সেরা কে?

Lionel Messi: দুজনেই বিশ্ব ফুটবলের দুই আইকন। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একজন বিশ্বকাপ জিতে গিয়েছেন অতীতে, আর একজন এখনও বিশ্বকাপ পাননি। এবার কি বিশ্বকাপ জিতে রোনাল্ডো গোট বিতর্কের অবসান ঘটাবেন?

FIFA World Cup 2026: ক্লাব বিশ্বকাপের পুনরাবৃত্তি, বিশ্বকাপের ফাইনালে ট্রফি সেলিব্রেট করাবেন ট্রাম্প?

Donald Trump: সাধারণত, ট্রফিটি প্রথমে একটি স্ট্যান্ডে রাখা থাকে। তারপর বিজয়ী দলের অধিনায়কের হাতে ফিফা প্রেসিডেন্ট নিজে ট্রফিটি তুলে দেন ও তারপর তিনি নিজের দলের সাথে সেলিব্রেট করেন তবে এবার সেই নিয়মেই পরিবর্তন হচ্ছে।

মেসি ম্যাজিক দেখল বিশ্ব, জিতল আর্জেন্টিনা

ট্রোলারদের তাঁকে নিয়ে অভিযোগ অনেক। তাঁর বয়স ৩৯, তিনি নাকি ফিল্ড গোল সেভাবে পান না, ২২ বিশ্বকাপে (FIFA World Cup 2026) নাকি স্রেফ পেনাল্টি মেরে মেরেই বিশ্বকাপ নিয়ে চলে গিয়েছেন। কিন্তু আজ যদি আপনি সকাল সাড়ে ৬টা নাগাদ মেসির (Lionel Messi) আর্জেন্টিনার ম্যাচ দেখেন, তাহলে আপনি বুঝবেন, উপরের প্রত্যেকটা অভিযোগ স্রেফ ট্রোল ছাড়া আর কিছুই নয়। কারণ, আজ ৭০ মিনিট পর্যন্ত মেসি যা খেলা দেখালেন, তাতে কোনওভাবেই তাঁর বয়স নিয়ে অভিযোগ করা যায় না। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে তিনি প্রমাণ করে দিলেন, কেন আজও তিনি সেরা। এবং তাঁর দুরন্ত ক্যারিশমাতেই আলজেরিয়াকে (Algeria) চূর্ণ করে বিশ্বকাপ অভিযান শুরু করল আর্জেন্টিনা (Argentina)।

FIFA World Cup 2026, FRA vs SEN: ২৪ বছরের পুরনো বদলা নিল ফ্রান্স, প্রথম ম্যাচেই উজ্জ্বল এমবাপে!

Kyllian Mbappe: এতদিন ধরে ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা ছিলেন অলিভিয়ের জিরু। ৫৭ গোল করেছিলেন জিরু। তবে আজ তাঁকে টপকে গেলেন এমবাপে। মাত্র ৯৯ ম্যাচ খেলেই করে ফেললেন ৫৮ গোল। একই সঙ্গে বিশ্বকাপে ১৪ খানা গোল হয়ে গেল তাঁর। ২০১৮ সালে নিজের প্রথম বিশ্বকাপে করেছিলেন ৪ গোল, ২০২২ সালে তাঁর পা থেকে এসেছিল মোট ৮ গোল, যার মধ্যে ফাইনালেই হ্যাটট্রিক করেছিলেন রিয়ালের 'নিঞ্জা টার্টল'।

FIFA World Cup 2026, ARG vs ALG: কানসাসে ভগবানের ‘লীলাখেলায়’ মুগ্ধ বিশ্ব, হেলায় আলজেরিয়া বধ আর্জেন্টিনার!

ARG VS ALG: আজ বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচেই ৩ গোল করে মেসি হয়ে গেলেন বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা। আর এক গোল করলেই টপকে যাবেন জার্মানির মিরোস্লাভ ক্লোজেকে। মেসির হ্যাটট্রিকে দুরন্ত শুরু করল গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

FIFA World Cup 2026: সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ, ম্যাচের আগেই চর্চায় আর্জেন্টিনা ও আলজেরিয়া!

ARG vs ALG: ২০১৪ সালের পর আবার বিশ্বকাপ খেলছে আলজেরিয়া। আলজেরিয়া দলে রয়েছেন জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। দুই দেশের মধ্যে তুলনা করলেও আলজেরিয়া একদমই দুর্বল নয়। ২০২২ সালের বিশ্বকাপে সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন মেসিরা। যদিও, পরে তাঁরাই চ্যাম্পিয়ন হয়েছিলেন বিশ্বকাপে।