AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budget 2026

'কৃষক-বিরোধী, দরিদ্র-বিরোধী, ভিশনলেস বাজেট', প্রতিক্রিয়া মমতার
'কৃষক-বিরোধী, দরিদ্র-বিরোধী, ভিশনলেস বাজেট', প্রতিক্রিয়া মমতার

Budget Session 2026 Parliament LIVE Speech Updates in Bengali: বাজেট পেশের আগে সাধারণ মানুষ থেকে শুরু করে বাজার বিশেষজ্ঞ—সবার মনেই রয়েছে একাধিক প্রত্যাশা। জনমোহিনী ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন আমজনতা। বিগত ...

মিলল না করছাড়, কত আয়ে কত কর দিতে হবে আপনাকে?
মিলল না করছাড়, কত আয়ে কত কর দিতে হবে আপনাকে?
দুর্গাপুর থেকে ডানকুনিকে ঢেলে সাজানোর পরিকল্পনা এবারের বাজেটে!
দুর্গাপুর থেকে ডানকুনিকে ঢেলে সাজানোর পরিকল্পনা এবারের বাজেটে!
দেশে সেমিকন্ডাক্টর তৈরির গতি বাড়াতে ও চিনকে টেক্কা দিতে পদক্ষেপ!
দেশে সেমিকন্ডাক্টর তৈরির গতি বাড়াতে ও চিনকে টেক্কা দিতে পদক্ষেপ!
মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগের ঘোষণা অর্থমন্ত্রীর, কী হবে এতে?
মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগের ঘোষণা অর্থমন্ত্রীর, কী হবে এতে?
বাজেট ঘোষণার আগেই চমক, মগডাল থেকে মুখ থুবড়ে পড়ল সোনার দাম!
বাজেট ঘোষণার আগেই চমক, মগডাল থেকে মুখ থুবড়ে পড়ল সোনার দাম!
নজরে নির্মলার 'মাস্টারস্ট্রোক', আজ খোলা থাকছে ভারতের শেয়ার বাজার!
নজরে নির্মলার 'মাস্টারস্ট্রোক', আজ খোলা থাকছে ভারতের শেয়ার বাজার!
প্রতিবারই থাকে ভোটের ছোঁয়া, অর্থমন্ত্রী এবার কোন রাজ্যের শাড়ি পরলেন?
প্রতিবারই থাকে ভোটের ছোঁয়া, অর্থমন্ত্রী এবার কোন রাজ্যের শাড়ি পরলেন?
'আশার আলো এই চুক্তি..', বাজেটের আগে সাংসদদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
'আশার আলো এই চুক্তি..', বাজেটের আগে সাংসদদের বড় বার্তা প্রধানমন্ত্রীর

আয়করে আর শাস্তি নয়, বড় ঘোষণা অর্থমন্ত্রীর

আয়করদাতাদের জন্য দারুণ খবর। এবার আয়কর (Income Tax) জমা দিতে সমস্যায় পড়লেও, কোনও শাস্তির মুখে পড়তে হবে না। এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) ঘোষণা করেন যে আয়করদাতার আয়ে ছোটখাটো অসঙ্গতি বা কর গোপন করলেও, তাদের আর জেল খাটতে হবে না।

ব্যাঙ্কিং সেক্টরে জোর

বিকশিত ভারতের লক্ষ্যে ব্যাঙ্কিং সেক্টরের জন্য উচ্চপর্যায়ের কমিটি তৈরির প্রস্তাব। এই সেক্টরের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করবে ওই কমিটি। জোর দেওয়া হচ্ছে আর্থিক সুরক্ষা ও ক্রেতাদের পরিষেবায়।

ডানকুনি থেকে সুরাট ‘ডেডিকেটেড ফ্রেট করিডর’

ডানকুনি থেকে সুরাটের মধ্যে ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরির প্রস্তাব। ওড়িশা থেকে তালচের, কলিঙ্গনগর থেকে পারাদ্বীপ পর্যন্ত জলপথে বাণিজ্যে জোর দেওয়া হবে। এই সব জলপথে কাজের জন্য কর্মী সংখ্যা বাড়াতে ট্রেনিং সেন্টার তৈরি করা হবে। রেল-রোড থেকে জলপথে বাণিজ্যের উপর জোর দেওয়ার কথা বললেন অর্থমন্ত্রী।

Tax Calculator

বাজেট 2026 সস্তা - দামি

কী সস্তা হলো
  • ডায়াবেটিসের ওষুধ
  • ওয়াশিং মেশিন
  • মাইক্রোওয়েভ
  • ক্যানসারের ওষুধ
  • সোলার প্যানেল
  • বিড়ি
  • জুতো, চামড়াজাত পণ্য
  • বায়োগ্যাস
  • সিএনজি
কী দামি হলো
  • খনিজ পদার্থ
  • সিগারেট
  • মদ

আপনার আয়কর স্ল্যাব জানুন

Tax Regime 2025-26
Income Tax Slab Income Tax Rate
০ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্তশূন্য
৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত৫%
৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত১০%
১২ থেকে ১৬ লক্ষ টাকা পর্যন্ত১৫%
১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত২০%
২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত২৫%
২৪ লক্ষ টাকার উপরে৩০%
Tax Regime 2026-27
Income Tax Slab Income Tax Rate
০ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্তশূন্য
৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত৫%
৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত১০%
১২ থেকে ১৬ লক্ষ টাকা পর্যন্ত১৫%
১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত২০%
২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত২৫%
২৪ লক্ষ টাকার উপরে৩০%
**No Change in Income Tax Slabs for FY 2026–27 (Same as FY 2025–26)

বিভিন্ন খাতের বাজেট

ফটো গ্যালারি

View more

ভিডিয়ো

और देखे

বাজেট ২০২৬ অন্যান্য খবর

বাজেট ২০২৬: আজকের চাপ কমিয়ে আগামীর ভিত গড়ার রূপরেখা

বাজেট ২০২৬: আজকের চাপ কমিয়ে আগামীর ভিত গড়ার রূপরেখা

ডানকুনি থেকে ওষুধের দাম; নির্মলার বাজেটে বাংলার কী কী লাভ?

ডানকুনি থেকে ওষুধের দাম; নির্মলার বাজেটে বাংলার কী কী লাভ?

বাজেটে বেড়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বিনিয়োগ বেড়েছে আগামীর জন্য!

বাজেটে বেড়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বিনিয়োগ বেড়েছে আগামীর জন্য!

কলকাতা মেট্রো প্রকল্পে কোথায় কত বরাদ্দ করলেন নির্মলা? জেনে নিন...

কলকাতা মেট্রো প্রকল্পে কোথায় কত বরাদ্দ করলেন নির্মলা? জেনে নিন...

৩১ ডিসেম্বর নয়, আয়কর রিটার্ন জমা দিতে পারবেন কবে অবধি?

৩১ ডিসেম্বর নয়, আয়কর রিটার্ন জমা দিতে পারবেন কবে অবধি?

কেন্দ্রীয় বাজেট নিয়ে বড় কথা বাংলার রাজ্যপালের, কী বললেন বোস?

কেন্দ্রীয় বাজেট নিয়ে বড় কথা বাংলার রাজ্যপালের, কী বললেন বোস?

বাজেটের আগেই কেন্দ্র জানিয়ে দিল ভারতের অর্থনীতিতে কোথায় কোথায় উদ্বেগ!

বাজেটের আগেই কেন্দ্র জানিয়ে দিল ভারতের অর্থনীতিতে কোথায় কোথায় উদ্বেগ!

১ এপ্রিল থেকে আয়করে আসছে বড় বদল, কী হবে জেনে নিন

১ এপ্রিল থেকে আয়করে আসছে বড় বদল, কী হবে জেনে নিন

মনরেগা বাদ, মহাত্মা গান্ধীর নামে বড় ঘোষণা বাজেটে

মনরেগা বাদ, মহাত্মা গান্ধীর নামে বড় ঘোষণা বাজেটে

চলতি অর্থবর্ষের আয়, ব্যয়ের হিসাবে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী!

চলতি অর্থবর্ষের আয়, ব্যয়ের হিসাবে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী!

জেলা হাসপাতালে তৈরি হবে ট্রমা সেন্টার, স্বাস্থ্য খাতে আর কী ঘোষণা হল?

জেলা হাসপাতালে তৈরি হবে ট্রমা সেন্টার, স্বাস্থ্য খাতে আর কী ঘোষণা হল?

'৮৫ মিনিট ভাট বকে কাটালেন', 'মিশনলেস-ভিশনলেস' বলে কটাক্ষ অভিষেকের

'৮৫ মিনিট ভাট বকে কাটালেন', 'মিশনলেস-ভিশনলেস' বলে কটাক্ষ অভিষেকের

Union Budget 2026 in Bengali

ফেব্রুয়ারি মাসের ১ তারিখে সাধারণ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর তার কিছু দিনের মধ্যেই বিধানসভা নির্বাচন হতে চলেছে দেশের ৪টি রাজ্য ও ১টি কেন্দ্র শাসিত অঞ্চলে। এর মধ্যে মার্চ এপ্রিলেই পশ্চিমবঙ্গে হতে চলেছে বিধানসভা নির্বাচন।

এ ছাড়াও দেশের শাসকদল গত বিধানসভা নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছে। ফলে, রাজনৈতিক দিক থেকে এই বাজেট যে শাসক দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।

বাজেট পেশের আগেই বদলে গিয়েছে দেশে বিমা সেক্টরের বিনিয়োগের চিত্রটা। আগের মতো বিমা সেক্টরে বিনিয়োগের জন্য আর কোনও বিধিনিষেধ নেই। যে কোনও বিদেশি সংস্থাই এবার সোজাসুজি বিনিয়োগ করতে পারবে বিমা ক্ষেত্রে। আর এতে সুবিধা পাবেন সাধারণ মানুষই। এ ছাড়াও বদলে গিয়েছে দেশের শ্রম আইনও।

গত বছর বাজেটের আগে অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছিল কেন্দ্র্রীয় মন্ত্রিসভা। আর এবারের বাজেটের আগেই বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীদের বেতন। ইতিমধ্যেই রেপো রেট কমানোয় অনেকটাই কমে গিয়েছে হোম লোনের হারও। আর এবারে বাজেট বাড়তে পারে রেল ও প্রতিরক্ষা ক্ষেত্রে, এমনটাই অনুমান ওয়াকিবহাল মহলের।

উল্লেখ্য, ভারতে বাজেট পর্বের ইতিহাস শুরু হয়েছে ১৮৬০ সাল থেকে। আগে ফেব্রুয়ারির শেষ তারিখে বিকেল পাঁচটায় বাজেট পেশ করা হত। তারপর ৯০এর দশকে সেই সময় এগিয়ে আনা হয় বেলা ১১টা থেকে। এরপর ২০১৪ সালে মোদী সরকার কেন্দ্রে আসার পর এই তারিখটিকে বদলে ১ ফেব্রুয়ারি করে দিয়েছিল। আগে দেশের বাজেট ব্রিফকেসে পেশ করা হত। তারপর আসে চামড়ার ব্যাগ হয়ে লাল বহি খাতা এবং বর্তমানে ডিজিটাল ট্যাবলেটে বাজেট পেশ করা হয়।

বাজেট ২০২৫-২৬ সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন – এ বছর বাজেট কবে পেশ করা হবে?
উত্তর –আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে

প্রশ্ন- এটি পূর্ণাঙ্গ বাজেট নাকি অন্তর্বর্তী বাজেট?
উত্তর – এটি পূর্ণাঙ্গ বাজেট।

প্রশ্ন – মূল্যস্ফীতি ঠেকাতে কী পদক্ষেপ?
উত্তর – গত কয়েকটা ত্রৈমাসিকে ভারতের মুদ্রাস্ফীতি বেশ কম। ফলে এই মুহূর্তে দেশের মূল্যবৃদ্ধি নিয়ে তেমন চিন্তায় নেই অর্থমন্ত্রক।

প্রশ্ন – এই বাজেটে কৃষকদের জন্য কী ঘোষণা থাকতে পারে?
উত্তর – প্রতিবারের মতো এবারের বাজেটেও কৃষকদের জন্য কিছু ঘোষণা হতে পারে। প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধিতে টাকার অঙ্কও বাড়ানোর বিষয়ে বিবেচনা করা হতে পারে।

প্রশ্ন – বাজেটে আয়কর সংক্রান্ত বিষয়ে কী কী ঘোষণা থাকতে পারে?
উত্তর – আশা করা হচ্ছে, এবারের বাজেটে আয়কর ছাড়ের ঘোষণা হতে পারে। একই সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধাও বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে এবারের বাজেটে।

প্রশ্ন – কে প্রথম বারের মতো বাজেটে বেতনভোগীদের জন্য সুবিধা দিয়েছিল?
উত্তর – ইন্দিরা গান্ধী সরকারের আমলে ১৯৭৪ সালের বাজেটে প্রথমবারের মতো স্ট্যান্ডার্ড ডিডাকশন চালু করা হয়েছিল।

প্রশ্ন – বাজেটের আগে কেন হালুয়া অনুষ্ঠান পালিত হয়?
উত্তর – কোন শুভ কাজ করার আগে মিষ্টি কিছু খাওয়া উচিত। তাই বাজেটের মতো বড় কর্মযজ্ঞের আগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রশ্ন – রেলওয়ে বাজেট কখন সাধারণ বাজেটের সঙ্গে মিশে যায়?
উত্তর – ২০১৬ সালে শেষ রেল বাজেট পেশ করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু। এরপর সরকার এই প্রথা বন্ধ করে রেল বাজেটকে সাধারণ বাজেটের সঙ্গে মিশিয়ে দেয়।

প্রশ্ন – বাজেটে প্রথমবার ট্যাক্স স্ল্যাব কবে পরিবর্তন করা হয়েছিল?
উত্তর – স্বাধীন ভারতে প্রথম ট্যাক্স স্ল্যাব পরিবর্তন হয়েছিল ১৯৪৯-৫০ সালে।

প্রশ্ন – দেশের প্রথম কর ব্যবস্থা কে তৈরি করেন?
উত্তর – ১৯৯২-৯৩ সালে পুরানো কর ব্যবস্থা তৈরি করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মনমনোহন সিং।