মিমির মামলায় বিপদ আরও বাড়ল তনয় শাস্ত্রীর, বনগাঁ কোর্টে কী হল আজ
Tanay Shashtri: তনয় শাস্ত্রীকে চারদিনের জেল হেফাজতের পর আজ আবার বনগাঁ আদালতে তোলা হয়। এই বিষয়ে বনগাঁ কোর্টের সরকারি আইনজীবী সমীর দাস জানিয়েছেন, পুলিশকে হেনস্থা করা এবং সরকারি কাজে বাধা দেওয়া অভিযোগে আদালতের কাছে পুলিশের তরফ থেকে আজ আবার তনয় শাস্ত্রী (দাস)-কে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।