বাংলাদেশ আপডেট
ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ। বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশ। ভারত, মায়ানমার, পাকিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ করে বাংলাদেশ। এছাড়া নেপাল, ভূটান ও চিনের সীমান্তের খুব কাছাকাছি অবস্থান করে বাংলাদেশ। বাংলাদেশেই বিশ্বের বৃহত্তম মানগ্রোভ অরণ্য সুন্দরবন রয়েছে, যার কিছুটা অংশ ভারতেও রয়েছে। বাংলাদেশের মাতৃভাষা বাংলা। বাংলাদেশে মূল তিনটি নদী রয়েছে, গঙ্গা, পদ্মা ও মেঘনা নদী।
স্বাধীনতার আগে বাংলাদেশও অখণ্ড ভারতের অংশ ছিল। পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তান হয় বাংলাদেশ। ১৯৭১ সালে মুক্তি আন্দোলন শুরু হয়। ভেঙে বাংলাদেশ ও পাকিস্তান আলাদা হয়ে যায়। এই যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেছিল ভারতীয় সেনাবাহিনী। মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন শেখ মুজিবর রহমান। স্বাধীনতার পর বাংলাদেশের রাজধানী হয় ঢাকা। ১৯৭২ সালে তৈরি হয় বাংলাদেশের সংবিধান। ১৯৭৫থেকে ১৯৯১ সাল অবধি বাংলাদেশে এক দলের শাসন চলেছিল। ১৯৯১ সাল থেকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের ভাষা আন্দোলন থেকেই বিশ্বজুড়ে মাতৃভাষা দিবস পালন শুরু হয়।
সামগ্রিকভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের সু-সম্পর্ক রয়েছে। বিভিন্ন চুক্তিও স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। ট্রেনপথেও দুই দেশ যুক্ত। তবে তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন রয়েছে।
Indo-Bangladesh: ফের ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগী ঢাকা?
Indo-Bangladesh Relation: বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেই নতুন করে এই বন্ধুত্বের বার্তা দেওয়া হয়। এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তিনিও পাল্টা দুই দেশের চিরাচরিত ঐতিহ্যের কথা তুলে ধরেন।
- TV9 Bangla
- Updated on: Mar 26, 2026
- 11:22 pm
Bangladesh Accident: আধ কিলোমিটার হিঁচড়ে নিয়ে গেল ট্রেন! সব তালগোল পাকিয়ে…বাংলাদেশে রেলগেটে বাস-ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ১২
Bus-Train Accident: মামুন পরিবহনের ওই বাসটি চুয়াডাঙা থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং পার হচ্ছিল বাস, তখনই ঢাকা মেইল ট্রেন চলে আসে। তারপরই বিপর্যয়।
- TV9 Bangla
- Updated on: Mar 22, 2026
- 5:15 pm
Osman Hadi: ওসমান হাদি খুনের ঘটনায় বাংলা থেকে গ্রেফতার বাংলাদেশি, কীভাবে নদিয়ায় এল ধৃত?
One more arrested in Osman Hadi murder case: কয়েক দিন আগেই বনগাঁ সীমান্ত থেকে হাদি হত্যার মূল চক্রী এবং তাঁর সহযোগীকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। ধৃতদের নাম ফয়জল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। মেঘালয় সীমান্ত দিয়ে তাঁরা ভারতে ঢুকেছিলেন। আর গ্রেফতারির আগে বনগাঁ সীমান্ত এলাকায় একটি বাড়িতে গা-ঢাকা দিয়ে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এসটিএফ। গ্রেফতার করা হয় তাঁদের।
- TV9 Bangla
- Updated on: Mar 14, 2026
- 10:51 pm
Bangladesh: রমজান মাসে অন্ধকারে ডুবছে ঢাকা, জ্বলছে আগুন, বিপদের দিনে ভারতের কাছেই হাত পাততে হল বাংলাদেশকে
Iran-Israel: মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিপর্যস্ত বাংলাদেশের জ্বালানি পরিকাঠামো। কার্যত অন্ধকারে ডুবেছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়। বড়সড় বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে প্রায় সব সার ফ্যাক্টরি। তেল এবং গ্যাসের হাহাকারে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়াতে শুরু করেছে হিংসা।
- TV9 Bangla
- Updated on: Mar 14, 2026
- 1:29 pm
India Bangladesh News: অতীত ভুলে ভারত-নির্ভরতা বাড়াতে পারে ঢাকা, ইউনূস যেতেই সম্পর্কে নতুন মোড়?
Bangladesh May Rely on India: বাংলাদেশ ব্যাঙ্কের একটি পরিসংখ্য়ান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি হয়েছে ৯৫৫ কোটি ৫৬ লক্ষ ডলার মূল্যের। ২০২৩-২৪ অর্থবর্ষে আমদানির পরিমাণ ৯০০ কোটি ২ লক্ষ মার্কিন ডলার মূল্যের। এই মোট আমদানির বেশির ভাগটাই তুলো। যা নিয়ে বিশ্ববাজারে কোনও চিন্তা তৈরি হয়নি।
- TV9 Bangla
- Updated on: Mar 10, 2026
- 1:44 pm
Malda: কত টাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন? বলে দিলেন মহিলারাই
Infiltration from Bangladesh: মালদহ জিআরপি-র আইসি প্রশান্ত রায় বলেন, "গুয়াহাটি স্টেশন থেকে ট্রেন ধরে ধৃতরা কাজের জন্য বেঙ্গালুরু যাচ্ছিল। জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, অসম-বাংলাদেশ সীমান্তে পেরিয়ে এসেছে। কাজের খোঁজেই ভারতে ঢুকেছে বলে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে।"
- TV9 Bangla
- Updated on: Mar 2, 2026
- 10:04 pm
তারেকের আরও এক বড় চমক, ব্যবসায়ীকে করা হল বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর
Governor of Bangladesh Bank: বুধবারই আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে, মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ করা হয়। বাংলাদেশ ব্যাঙ্কের ১৪তম গভর্নর তিনি। বাংলাদেশ ব্যাঙ্কের নতুন গভর্নর পেশায় পোশাক ও রিয়েল এস্টেটের ব্যবসায়ী। এর আগে বাংলাদেশে কখনও কোনও ব্যবসায়ীকে গভর্নর করা হয়নি।
- TV9 Bangla
- Updated on: Feb 26, 2026
- 1:51 pm
দেড় বছর পর ফের দুই বাংলাকে মেলাল মৈত্রী বাস পরিষেবা
২০২৪ সালের ৫ অগস্ট। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর পদ্মা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। সেই অন্তর্বর্তী সরকারের আমলে বারবার বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক চাপানউতোর বাড়ে। এই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ মৈত্রী বাস পরিষেবাও থমকে যায়। অবশেষে বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর সরকার গঠন করেছে বিএনপি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। নতুন সরকার গঠনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আবার সুদৃঢ় হচ্ছে। এই আবহে দেড় বছর পর ভারত-বাংলাদেশের মধ্যে মৈত্রী বাস পরিষেবা শুরু হল। কলকাতা-আগরতলা-ঢাকার মধ্যে শুরু হল বাস পরিষেবা।
- TV9 Bangla
- Updated on: Feb 25, 2026
- 5:35 pm
Bangladesh Army: তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েই বদলে দিলেন পুরো সেনাবাহিনী, দিল্লি দূতাবাসের কর্তাকে নিয়েও বড় সিদ্ধান্ত
Tarique Rahman: বাংলাদেশের সেনার নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে। তিনি পদাতিক বাহিনীর ২৪ তম ডিভিশনে ছিলেন। মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম পদাতিক বাহিনীর ৫৫তম ডিভিশনে ছিলেন। তাঁকে পাঠানো হয়েছে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে।
- TV9 Bangla
- Updated on: Feb 23, 2026
- 2:02 pm
BNP নেতা পাশে দাঁড়িয়ে, খুলল আওয়ামী লীগের অফিস! বাংলাদেশে কামব্যাক হাসিনার?
Awami League Bangladesh: বাংলাদেশে নির্বাচন মিটতেই এবং তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বে বিএনপি সরকার গঠিত হওয়ার পরেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢাকা সহ বেশকিছু জেলা ও উপজেলায় দলীয় কার্যালয় খুলে প্রবেশ করেছে। আবার কিছু জায়গায় কার্যালয় খোলার পর পাল্টা দখল ও হামলার ঘটনাও ঘটে।
- TV9 Bangla
- Updated on: Feb 22, 2026
- 4:41 pm