তৃণমূলের জন্য কেন BSF-র কাছে ক্ষমা চাইলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার বিএসএফ ক্যাম্পে জওয়ানদের সঙ্গে দীপাবলী উদযাপন করলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখও করেন তিনি। সেখানেই পূর্বতন সরকারের নানাবিধ কাজের জন্য জওয়ানদের কাছে ক্ষমা চান রাজ্যের মুখ্যমন্ত্রী।
- TV9 Bangla
- Updated on: Nov 10, 2026
- 3:39 am
‘মমতাকে ওপেন চ্যালেঞ্জ করছি’
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন পুর ও নগরোন্নায়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশকেও হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি রেয়াত পাননি মমতা বন্দ্যোপাধ্যায়ও।
- TV9 Bangla
- Updated on: Nov 10, 2026
- 3:34 am
‘উনি ক্যাবিনেট মিটিং জেলে করবেন…’
বিজেপির নেতা দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই মন্তব্যটি করেছেন। সম্প্রতি শুভেন্দু অধিকারীর ৫০ হাজার বন্দির জন্য জেল বানানোর মন্তব্যে মমতা ইঙ্গিত দেন এটাই তাঁর কর্মী সভা না হয়ে যায়। সেই প্রসঙ্গে এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।
- TV9 Bangla
- Updated on: Nov 10, 2026
- 3:31 am
নিউটাউনের বুকে হবে তিরুপতি মন্দির!
রাজ্যে ক্ষমতায় থাকাকালীন নিউটাউনে দুর্গাঙ্গন করবেন বলে ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পালাবদল। আর এবার সেই নিউটাউনেই তিরুপতি মন্দির গড়া হবে বলে জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- TV9 Bangla
- Updated on: Nov 9, 2026
- 4:10 am
কালীপুজোয় মেট্রোয় বড় পরিবর্তন, দেখুন…
কালীপুজোয় দর্শনার্থীদের সুবিধার্থে বিশেষ মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। রবিবার (৮ নভেম্বর) ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে বাড়তি পরিষেবা দেওয়া হবে। দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়া ভক্তদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। ছুটির দিন হলেও কালীপুজোর জন্য যেমন মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে, তেমনই শেষ মেট্রো ছাড়ার সময়ও বাড়ানো হয়েছে।
- TV9 Bangla
- Updated on: Nov 9, 2026
- 4:06 am
ভূত চতুর্দশীতে তারাপীঠে বিশেষ আরতি
ভূত চতুর্দশীর সন্ধ্যায় ও রাতে মা তারার কাছে বিশেষ আরতি ও পূজার্চনা করা হয়। এ সময় মা তারার মূর্তিকে বিরাম মঞ্চে এনে বিশেষ আরাধনা করা হয়। মন্দির ও মন্দির চত্বরে বিশেষ মহাযজ্ঞও করা হয়। এই তিথিতে মন্দির সেজে ওঠে ও অনেক পুণ্যার্থী ভিড় জমান।
- TV9 Bangla
- Updated on: Nov 9, 2026
- 4:03 am
দীপাবলির আগে ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি দিল্লির
গোটা দেশে দীপাবলী উৎসব। তার আগেই বিষাক্ত ধোঁয়াতে ছেয়ে গিয়েছে দিল্লি। আজ শনিবার, সকাল থেকেই দিল্লির অনেক জায়গায় বাতাসের মান অত্যন্ত খারাপ অবস্থা ধারণ করেছে। অনেক অঞ্চলেই বাতাসের মান খুব খারাপ।
- TV9 Bangla
- Updated on: Nov 9, 2026
- 3:59 am
বাড়ছে বায়ু দূষণ! আরও খারাপ হতে পারে শহরের বাতাস?
কালীপুজোর দু’দিন আগের থেকেই কলকাতার বাতাসে দূষণের মাত্রা বাড়ছে। শুক্রবার রাত থেকেই হাওড়া, যাদবপুর, সল্টলেকের বাতাসে মিশছে বিষ। শনিবার রাত থেকে সেই মাত্রা আরও বেড়েছে। নতুন করে যুক্ত হয়েছে আরও বেশ কয়েকটি এলাকায়।
- TV9 Bangla
- Updated on: Nov 9, 2026
- 3:53 am
Kali Puja 2026: গায়ের রং লাল, মাথার উপরে পঞ্চসর্প…শান্তিপুরের ‘জাগ্রত’ চামুণ্ডা কালীর ইতিহাস জানেন?
Shantipur Chamunda Kali Puja: শান্তিপুরের ফুলিয়া-তাহেরপুর রোডের অরবিন্দ পল্লি। সেখানেই রয়েছে চামুণ্ডা কালীর মন্দির। কালীপুজোয় তো বটেই, প্রত্যেক অমাবস্যাতেই মন্দিরে পুজো হয়। কৌশিকি অমাবস্যাতে প্রতিবছর তিন দিন ধরে বিশেষ পুজো ও উৎসবের আয়োজন করা হয় এখানে। শান্তিপুরের ফুলিয়া-তাহেরপুর রোডের অরবিন্দ পল্লিতে অবস্থিত এই মন্দিরে। মাকে দর্শন করতে দূরদূরান্ত থেকে ভিড় জমান ভক্তরা।
- TV9 Bangla
- Updated on: Nov 7, 2026
- 2:17 pm
Hooghly Nursinghome: প্রসব করেই সদ্যোজাতকে নার্সিংহোমের জানালা দিয়ে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ নাবালিকা মায়ের বিরুদ্ধে
Hooghly: অপরদিকে, নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, সকালে নিজে হেঁটে বাথরুমে যায় নাবালিকা।এলাকার এক যুবক জানান, তিনি কাজ করছিলেন। হঠাৎ ধুপ করে কিছু একটা উপর থেকে পড়ার শব্দ পান। গিয়ে দেখেন সদ্যোজাত এক শিশু। সঙ্গে-সঙ্গে বাকিদের ডেকে আনেন। এরপর নার্সিংহোম থেকে একজন নার্স বেরিয়ে এসে শিশুটিকে তড়িঘড়ি তুলে নিয়ে চলে যায়।
- TV9 Bangla
- Updated on: Nov 7, 2026
- 4:47 pm
Sharadwat Mukherjee: ভুয়ো ডাক্তার খুঁজতেও এবার এসআইআর! KYC-র মতোই হবে KYD, কী হবে এতে?
KYD: কেওয়াইসি বা নো ইউর কাস্টমারের মতো এবার চিকিৎসকদের জন্য করা হবে কেওয়াইডি। অর্থাৎ নো ইউর ডক্টর। কী হবে এই পদ্ধতি, সে সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়েই স্বাস্থ্যমন্ত্রী বলেন, "প্রচুর ভুয়ো ডাক্তার বেরিয়েছে। সঠিক সময়ে সংখ্যা জানতে পারবেন।"
- TV9 Bangla
- Updated on: Nov 7, 2026
- 9:29 am
CM Suvendu Adhikari: আলু চাষি নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের
Suvendu Adhikari Potato Farmers Announcement: চাষ থেকে গাড়ির ভাড়া, যা খরচ হয়, তাতে লাভের মুখ দেখতে পাননা বলে কৃষকদের দীর্ঘদিনের অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আলু রফতানি আটকে যাওয়ায় প্রবল ক্ষুব্ধ হন কৃষকরা। অনেক আশা নিয়ে নতুন সরকারের মুখের দিকে তাকিয়ে ছিলেন তাঁরা। বৃহস্পতিবার হুগলি জেলায় গিয়ে সেই আলুচাষিদের জন্য একের পর এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- TV9 Bangla
- Updated on: Nov 5, 2026
- 4:18 pm